ই-পেপার/প্রিন্ট ভিউ
আবদুল জলিলঃ এবারের বই মেলায় বেস্ট সেলারের তালিকায় রয়েছে শেষ তিন
ঘন্টা। চমৎকার এই উপন্যাসটি পাঠকের মন জয় করে নিয়েছে। লেখক একজন প্রবাসী
বাংলাদেশী। নাম আরিফুর রহমান। নাম, ধাম,
বয়স, সময়- বিবিধের ভিড়ে তিনি হারাতে চাননি কোনদিন। তাই তাঁর পরিচয় অতি সাধারণ। লেখার আনন্দে লেখেন, সৃষ্টি সুখের উল্লাসে গল্প বলেন, আর ভাগ করে নিতে ভালোবাসেন নানা রকমের গল্প সকল বন্ধুদের সঙ্গে। ছোটবেলায় কেটেছে সিরাজগঞ্জের কাজিপুরের বিস্তৃত সবুজ গ্রাম নাটুয়ারপাড়ায়। বাবা প্রগতিশীল রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস সরকার, মা আসমা সরকার। ভাই-বোনদের মধ্যে কনিষ্ঠ সন্তান।জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। হুটহাট ঘুরতে বের হওয়া এবং জমিয়ে আড্ডা দেওয়া তাঁর অন্যরকম ভালোলাগা। বর্তমানে বাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত প্রশান্তিকা’র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। যাঁরা তাকে চেনেন এবং জানেন তাঁরাই বলেন, তিনি তাঁর লেখার মতোই সহজ ও সরল। তাঁর
আটটি উপন্যাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বই বিক্রির জনপ্রিয় পোর্টাল ‘বইফেরী
বেস্টসেলার আ্যওয়ার্ড ২০২৩’ এ জিতে নেয় আরিফুর রহমানের উপন্যাস আমাদের ঠিকানা বদলে গেছে। তাঁর অন্যান্য উপন্যাস উপন্যাস ' সাউদার্ন ভ্যালি ওয়ে, 'এবং একা’, ' জানি সে আসবে না', 'দহন দিনের গান’, ‘নিঃশব্দ প্রহরে’, ‘সন্ধ্যারাগ’, ‘স্বপ্নজাল’ পাঠকমহলে জনপ্রিয়তা লাভ করেছে। পাঠকদের ভালোবাসায় এবারের উপন্যাস ' শেষ তিন ঘণ্টা। '