• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ১০:২৫
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

রিপোর্টার : dailyajkerjanobani
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫ ই-পেপার/প্রিন্ট ভিউ

সিরাজগঞ্জ অফিস


সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামি একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই মিলের সামনে পৌছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হয়। আহত হয় আরও অন্তত চারজন। পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও দুইজনের মৃত্যু হয়।


সারাবাংলা

আরও পড়ুন