• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:৫৫
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

কাজিপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ই-পেপার/প্রিন্ট ভিউ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যক্রমে সম্পৃক্ততাহীনদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমপুর চৌরাস্তায় এই সংবাদ সম্মেলনে তিনি কণ্ঠশিল্পী কনকচাঁপার  উপজেলায় দলীয় কার্যক্রমে অংশ গ্রহণ না করে নেতাকর্মিদের হয়রানীর চেষ্টা করার তীব্র নিন্দা জনিয়েছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি নামধারী কিছু পরগাছা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগকে সঙ্গে নিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করছে। যার কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গত আগস্টের পরে কিছু সুবিধাবাদী মহল কণ্ঠশিল্পী কনকচাঁপাকে ব্যবহার করে আমার দলীয় নেতাকর্মিদের মধ্যে বিভক্তির চেষ্টা করছে। কিন্তু কনকচাঁপা বিগত আন্দোলন সংগ্রামে একদিনের জন্যেও কাজিপুরে আসেননি। বিএনপির ঘোষিত কর্মসূচি পালনে জাতীয়ভাবেও  তিনি সম্পৃক্ত ছিলেন না দাবী করে সেলিম রেজা বলেন, কাজিপুরের নেতাকর্মিদের বিপদে আপদে কোন সময়েই তিনি এগিয়ে আসেননি। কাজিপুরে তার কোন বসতবাড়ির খুঁজে না পাওয়ার কথা  উল্লেখ করে তিনি বলেন, কাজিপুরের কোন নেতাকর্মিকেই কনকচাঁপা চেনেন না ফলে তিনি আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ কিছু বিএনপির নামধারীদের ব্যবহার করে  আওয়ামী লীগকে পুনরায় কাজিপুরে প্রতিষ্টিত করার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছেন।

লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, দুইদিন পূর্বে আমার নেতাকর্মিরা উপজেলার হরিনাথপুর বাজার অতিক্রম করার সময়  আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের কিছু লোক কনকচাঁপার পক্ষে ¯øাগান দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আমার কিছু কর্মি গুরুত্র আহত হয়। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নিকট ভিত্তিহীন অভিযোগ দিয়ে কনকচাঁপা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন আমি তার তীব্র নিন্দা জানাই। সেইসাথে কনকচাঁপার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবারও তিনি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ড্যাবের নেতা ডা.আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু প্রমূখ।

সোর্স : এ/জে


বাংলাদেশ

আরও পড়ুন