ই-পেপার/প্রিন্ট ভিউ
আবদুল জলিল/ এনামুল হক ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। উপজেলার ২৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনোনীত হয়েছেন।
নজরুল ইসলাম উপজেলার
চালিতাডাঙ্গা ইউনিয়নের ১২নং শিমুলদাইড় সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের
সহকারি শিক্ষক
হিসেবে কর্মরত।
তিনি মাইজবাড়ি
ইউনিয়নের চকপাড়া
গ্রামের বাসিন্দা।
সহকারি শিক্ষক নজরুল ইসলাম জানান, এই প্রাপ্তি ধরে রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকবো। চেষ্টা করবো সামনের দিনগুলোতে যেন আরও ভালো করতে পারি।