• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:২৪
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

রিপোর্টার : dailyajkerjanobani
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত ই-পেপার/প্রিন্ট ভিউ

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার পত্রপুর গ্রামস্হ রাজশাহী টু নঁওগা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল আনুমানিক ৯,৪০ টার সময় মোহনপুর ৫নং বাকশিমইল ইউনিয়ন এর  অন্তর্গত পত্রপুর গ্রামস্থ জুটমিল এর ১০০ গজ দূরে  রাজশাহী  টু নওগাঁ গামী হাইওয়ে মহাসড়কের উপর  ভিকটিম ইউসুফ আলী  (৩২), পিতা- মো: খাদেম আলী,গ্রাম- মোল্লাহপাড়া  থানা-পঞ্চগড়,জেলা- পঞ্চগড়  শক্তি ফাউন্ডেশনে মাঠ কর্মী পদে মোহনপুর শাখা অফিসে কর্মরত ছিলেন।

মোহনপুর  অফিস থেকে কিস্তির টাকা উত্তোলন করার জন্য সুজিকি মোটরসাইকেল ১১০ সিসি যার রেজি: নং- পঞ্চগড় হ - ১২-২৩৬০ যোগে উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্র রাজশাহী হইতে ছেড়ে আসা সূর্য পরিবহন যার রেজি: নং- ঢাকা মেট্রো- ব- ১৪-৫৯৪৮ ভিকটিমকে চাপা দিলে  ভিকটিম ইউসুফ আলী  রাজশাহী টু নওগাঁ গামী হাইওয়ে মহাসড়কের উপর  পড়ে গিয়ে  গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ভিকটিমকে তাৎক্ষণিক উদ্ধার পূর্বক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক  ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন নিহতের লাশ থানায় আনা হয়েছে, আইনগত কাজ প্রক্রিয়াধীন।


সারাবাংলা

আরও পড়ুন