ই-পেপার/প্রিন্ট ভিউ
আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে অগ্নিকাণ্ডে একটি পরিবারের ২টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা রাতে দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের লালপুর গ্রামের মো. আবুল কালাম বেপারীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা আবুল কালাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রান্না ঘর আগুনে জ্বলছে টের পেয়ে সবাই ছোটাছুটি করি । কিছু বুঝে ওঠার আগেই সারা ঘর সহ পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারেননি। আগুনে ঘরে থাকা চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র,নগদ টাকা, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে আনুমানিক তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা আবুল কালাম বেপারী জানান। এ সময় তিনি বলেন আমার বাড়ি সম্পূর্ণ পুরে গেছে আমি এখন পথে বসে পড়েছি এবং স্থানীয় জনপ্রতিনিধি কোন লোক আমাকে সহযোগিতা করেনি। আমি প্রশাসনের মাধ্যমে ও এলাকার গণ্যমান্য ব্যক্তির নিকট সহযোগিতা প্রার্থনা করছি।
ইউপি মেম্বার উহাব মন্ডল বলেন আমি তার বাড়িতে গিয়েছিলাম এবং খোঁজখবর নিয়েছি দুটি ঘর সহ তার সব পুরে ছাই হয়েছে। আমি রবিবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে তার জন্য সাহায্যের আবেদন করবো। এ সময় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মন্ডলের মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধু পাওয়া যায়।