• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজগঞ্জে বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবু’র বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ!

রিপোর্টার : dailyajkerjanobani
সিরাজগঞ্জে বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবু’র বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ! ই-পেপার/প্রিন্ট ভিউ

সিরাজগঞ্জ অফিস:


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ ন্যাশনাল টাইলস ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবু’র বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে আপন বিয়াই (মেয়ের শ্বশুর) ও তার পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে ! এদিকে রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবু’র
মিথ্যাচার, প্রতারণা ও হয়রানিমুলক মামলার শিকার হয়ে তার আপন বিয়াই (মেয়ের শ্বশুর) টাঙ্গাইলের হেমনগর এলাকার হক ন্যাশনাল ক্লিকের ব্যবস্থাপণা পরিচালক সহজ-সরল ও নিরীহ মোজাম্মেল হক ও তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবুর মিথ্যাচার, প্রতারণা, মানসিক নির্যাতন ও মিথ্যা হয়রানিমুলক মামলার বোঝা মাথায় নিয়ে মোজাম্মেল হক ন্যায় বিচার দাবি করে
সিরাজগঞ্জের পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সুশীল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের স্বরনাপন্ন হয়েছিলেন কিন্তু হাজী বাবুর অবৈধ টাকার মোহের ঘোর অন্ধকারের ফলে তিনি এবিষয়ে তাদের কাছে থেকে কোন প্রতিকার পাননি। উপরন্ত সুশীল সমাজের নিরবতায় তিনি সিরাজগঞ্জে বিভিন্নভাবে হাজী বাবুর হুমকির সম্মুখীন হয়েছেন। এমনকী গত ০১/০৮/২৪ তারিখে মোজাম্মেল হক তার পুত্রবধু ডা. জান্নাতুল ফেরদৌস বণ্যাকে তার পিত্রালয় সিরাজগঞ্জ থেকে আনার জন্য গাড়ী ও চালককে পাঠালে রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবু তার মেয়েকে না পাঠিয়ে গাড়ী চালক আব্দুল মান্নান এর সাথে অসদাচারণ ও লাঞ্ছিত  করেন। এসংক্রান্ত বিষয়ে ওই তারিখেই
সিরাজগঞ্জ সদর থানায় জিডি করতে গেলে থানা পুলিশ তার জিডি গ্রহন না করে উল্টো হাজী বাবুর নিকট ম্যানেজ হয়ে হাজী বাবুর ডিজি গ্রহণ করে হয়রানি করে। পরে নিরুপায় হয়ে মোজাম্মেল হক গত ০৩/০৮/২০২৪ তারিখে জেলা পুলিশ সুপারের স্বরনাপন্ন হন। কিন্তু তিনি সেখানেও কেন প্রতিকার পাননি। এতে একদিকে পুলিশ আরেকদিকে সামাজিক সচেতন মহলের প্রশ্নবিদ্ধ ভুমিকায় ন্যায় বিচার থেকে বার বার বঞ্চিত হয়ে নিরাশ হয়ে বাড়ী ফিরেছেন মোজাম্মেল হক। এরপরও চারজন বিসিএস ক্যাডার ও একজন বুয়েট ইঞ্জিনিয়ারের বাবা মোজাম্মেল হক মাথানত না করে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এখনও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তিনি রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবু’র মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনী লড়াই করেই চলেছেন। এখন তিনি মিথ্যা হয়রানি থেকে মুক্তি পেতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযোগে জানাযায়, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের ন্যাশনাল টাইলস এর মালিক রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবু প্রতারণার মাধ্যমে তার শারীরিক ও মানসিক প্রতিবন্ধি মেয়ে ডা. জান্নাতুল ফেরদৌস বণ্যাকে টাঙ্গাইল জেলার হেমনগর এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের সেবায় প্রতিষ্ঠিত হক ন্যাশনাল ক্লিনিকের মালিক মোজাম্মেল হকের দেশবরেণ্য বুয়েট আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছেলে এমদাদুল হক রুবেল এর সাথে বিয়ে দেওয়ার জন্য
পাগলপ্রায় হয়ে যান। কিন্তু হক ন্যাশনাল ক্লিনিকের মালিক মোজাম্মেল হক বিয়েতে রাজি না হওয়ায় প্রতারক রফিকুল ইসলাম বাবু প্রতারণার আশ্রয় গ্রহণ করেন এবং বিয়েতে রাজি করানোর শর্তে হক ন্যাশনাল ক্লিনিকের উন্নয়নে জনস্বার্থে ১কোটি টাকার গাড়ী এবং ১কোটি টাকার ইমারত ও যন্ত্রপাতি অনুদান হিসাবে প্রদান করবেন বলে অঙ্গিকার করেন। এতে সরল-বিশ্বাসে ক্লিনিক মালিক তার বহু সাধনায় গড়া ক্লিনিকের উন্নয়নে দেশ ও জনগণের স্বার্থে রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবুর প্রস্তাবে রাজী হয়ে বিগত ২৫/৩/২০২২ তারিখে তার ছেলেকে
বিয়ে দেন। কিন্তু বিয়ের পর হতে বিশ্ব প্রতারক রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবু ক্লিনিকের উন্নয়নের পরিবর্তে ক্লিনিক মালিকের ছেলেকে কুপরামর্শ দিয়ে ঘরজামাই করার অসৎ উদ্দেশ্যে ঢাকার বসুন্ধরার মতো ব্যয়বহুল স্থানে বাসা ভাড়া করে আলাদা সংসার বেঁধে দিয়াছেন।
এব্যাপারে ক্লিনিক মালিক বাঁধা প্রদান করলে প্রতারক বাবু হাজী তার মেয়েকে কোন দিনও শ্বশুরালয়ে আসতে দিবে না এবং আজীবন তার মেয়ে জামায়ের সাথে আলাদা সংসারে থাকবে বলে ঘোষনা দেন এবং সুচতুর প্রতারক বাবু হাজীর ওয়াদামত হক ন্যাশনাল ক্লিনিকে ১ কোটি টাকার গাড়ী না দিয়ে মেয়ের জামাইকে নিজের দখলে নিয়েছেন। এমনকী
বিগত দুই বৎসরে প্রতারক রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবু নানাবিধ প্রতারণার মাধ্যমে মোজাম্মেল হকের ক্লিনিক থেকে ৫০ লাখ  টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে বিশ্ব প্রতারক
রফিকুল ইসলাম বাবু ওরফে হাজী বাবুর পরামর্শে দেশবরেণ্য ছেলে হারিয়ে মোজাম্মেল হক স্বপরিবারে মানবেতর জীবন যাপন করছেন। সংশ্লিষ্ট ঘটনার আলোকে নিরাপত্তার স্বার্থে মোজাম্মেল হক সংশ্লিষ্ট থানায় জিডি এন্টিসহ একাধিক মামলা দায়ের করেন।
অনুসন্ধানে আরো জানা যায় প্রতারক বাবু হাজীর স্ত্রী মিসেস বিউটি খাতুনও একজন প্রতারক ও যাদুকরী নারী। তিনি ৪জন বিসিএস ক্যাডার ও ১জন বুয়েট ইঞ্জিনিয়ারের গর্বিত পিতা মোজাম্মেল হকের চোঁখে ধুলো দিয়ে তার বুয়েট ইঞ্জিনিয়ার ছেলেকে যাদুর মাধ্যমে বস করে ঘরজামাই হিসেবে নিজের নিয়ন্ত্রণে আবদ্ধ রেখেছেন। এদিকে টাঙ্গাইলের হক ন্যাশনাল ক্লিনিকের ব্যবস্থাপণা পরিচালক মোজাম্মেল হক তার আদরের ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি তার ছেলেকে ফিরে পেতে প্রশাসনের উর্ধ্বতন মহলসহ সকলের সহযোগিতা কামনা করছেন।
এমন অভিযোগে বিষয়ে রফিকুল ইসলাম বাবু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মোজাম্মেল হক আমার নামে আগে টাঙ্গাইল থানায় মিথ্যা মামলা দায় করেছে, আমিও সঠিক বিচারের জন্য মামলা দায়ের করেছি। এর সঠিক রায় দিবে আদালত।


সারাবাংলা

আরও পড়ুন