• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:২৯
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাজিপুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- কাজিপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। সভায় আইন শৃঙ্খলা  বাহিনী, কাজিপুরের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, মুক্তিযোদ্ধা, বিএনপি তার অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ জাতীয়পার্টি সাংবাদিক প্রতিনিধি আলোচনায় অংশ নেন।

 আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আলোচনায় অংশ নেন ক্যাপ্টেন নাসির উদ্দীন। তিনি কাজিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। এসময় অন্য আলোচকগণও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফ,কাজিপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের পক্ষে অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদার, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস ছালাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু, সহকারি অধ্যাপক ওয়াহেদুজ্জামান মিনু, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন রতন, ছাত্র প্রতিনিধি, ইয়সিন আরাফাত বিজয়, রুবেল হাসান প্রমূখ উপস্থিত।

সোর্স : এ/হক


সারাবাংলা

আরও পড়ুন