• ঢাকা
  • মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:৩০
  • ৮ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাজিপুরে জাটকা শিকারীর ৩ হাজার মিটার জাল পোড়ালো প্রশাসন

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে জাটকা  শিকারীর ৩ হাজার মিটার জাল পোড়ালো প্রশাসন ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ বিশেষ ধরণের বেড়জাল দিয়ে অবৈধভাবে  যমুনায় জাটকা ইলিশ ধরার কারণে জেলের হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে ওই জেলের নাম অখিল। তিনি যমুনার খুদবান্দি ঘাটে মাছ শিকার করছিলেন।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনায় অভিযান চালিয়ে জালসহ তাকে ধরে ফেলে অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এসময় মা ইলিশসহ বেশকিছু জাটকা ইলিশ জব্দ করে চালিতাডাঙ্গা দারুস সালাম কওমি মাদ্রাসার এতিমখানায় প্রদান করা হয়। অভিযানে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হকসহ পুলিশ সদস্যগণ অংশ নেন।  

সোর্স : এ/জে


সারাবাংলা

আরও পড়ুন