ই-পেপার/প্রিন্ট ভিউ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থান গড়ে অবস্থিত হযরত শাহ সুলতান (রহঃ) এর মাজার ও প্রত্নতত্ত্ব সমূহ পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত।
শুক্রবার (৩১জানুয়ারি) বিকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপি ঐতিহাসিক হযরত শাহসুলতান মাহমুদ বলখী মাহীসওয়ার (রহ.) এর মাজার মসজিদ কমপ্লেক্স পরিদর্শন আসলে মসজিদ কমপ্লেক্সের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ. এইচ. এম রবিউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রদূত ও সফরসঙ্গীগণ মূল মাজার শরীফসহ মাজার চত্বরের প্রত্নতত্ত্ব সমূহ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আঞ্চলিক কার্যালেয়ের পরিচালক নাহিদ সুলতানা, মহাস্থান যাদুঘরের কাষ্টোডিয়ান রাজিয়া সুলতানা, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান প্রমূখ।