ই-পেপার/প্রিন্ট ভিউ
মো: মিজানুর রহমান, জেলা প্রতিনিধি টাঙ্গাইল:
মির্জাপুর ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সদস্য জিএস সেলিম সিকদার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
১জুন রোববার রাত সাড়ে ৮টার সময় মির্জাপুর বাজার কলেজ রোডে অবস্থিত কলেজ রোডে ১০ তলা ভবন সৈয়দ টাওয়ার এর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত বুধবার গ্রেপ্তারকৃত সেলিম সিকদারের স্ত্রী কনা শিকদার ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন।এ সময় তার দুই সহযোগীও গ্রেফতার হন। পৈত্রিক বাড়ি হতেয়া রাজাবাড়ি হলেও তিনি দীর্ঘকাল ধরে বাওয়ার কুমারজানি রোডে বসবাস করতেন। সেলিম শিকদার অবসরপ্রাপ্ত সেনা সদস্য কফিল উদ্দিনের বড় ছেলে বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম সেলিম সিকদারের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।