ই-পেপার/প্রিন্ট ভিউ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২জন অবৈধ বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমান আদালতে ১মাসের কারাদণ্ড প্রদান করেন। গত ৩ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে দুপচাঁচিয়া চামরুল ইউনিয়নের ঘাট মাগুরা এলাকায় নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি নেতৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার সহ ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামিরা দুপচাঁচিয়া সদর নিমাইকোলা এলাকার সেকেন্ডার আলীর ছেলে খোকন হোসেন (৩৬).একই এলাকার হবিবর রহমানের ছেলে ফারুক হোসেন(৩৮).উভয়ের থানা দুপচাঁচিয়া,জেলা বগুড়া।
অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ড্রেজিং মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি নষ্ট করা হয় এবং উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।