ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ হিরা সরকার, উল্লাপাড়া প্রতিনিধি
মুল্যের উর্দ্ধগতি রোধ এবং বাজার অস্থিতিশীল প্রতিরোধে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের উল্লাপাড়া শাখার শিক্ষার্থীরা ও জনতা। রোববার সকালে উল্লাপাড়ার পৌর শহরের বাজারে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করে তারা। এসময় চাল, আটা, মাছ, মাংস, মরিচ, পেঁয়াজ কাঁচা বাজার সহ বিভিন্ন বাজারে গিয়ে সরকার নির্ধারিত দরে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করার আহবান জানান তারা। এছাড়ার বিভিন্ন যানবাহনে বিভিন্ন সংগঠনের নামে চাঁদা না দেওয়ার ও আহব্বান জানা তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা সানজিদা সুলতানা,উল্লাপাড়ার সহকারি সার্কেল অমৃত সুত্রধর, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির, উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল ওয়াহাব,সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক হেলাল সরকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।