• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:৫৭
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

কাজিপুরে নাটুয়ারপাড়া সপ্রাবির প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে  নাটুয়ারপাড়া সপ্রাবির প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭৫  নম্বর নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে যেসব শিক্ষার্থীর বয়স চার বছরের উপরে তাদেরকে বিদ্যালয়ে বরণ করে নেয়া হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে তাদের বরণ করে নেয়া হয়। উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলাম মুক্তা নবীন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। পরে কেক মিষ্টি বিতরণ করা হয়। এরপর শিক্ষক শিক্ষার্থীরা নেচে গেয়ে, কবিতা আবৃত্তি নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের বরণ করে নেন। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেয়ায় খুশি শিক্ষার্থী অভিভাবকগণ।  এই ধরণের অনুষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের মন মননে সুন্দর প্রভাব ফেলবে বলে জানান অভিভাবকগণ।

সোর্স : এ/জে


বাংলাদেশ

আরও পড়ুন