ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝরেপড়া রোধ এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় দুইশ মা অংশ নেন। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ। সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাইদ, সংশ্লিষ্ট বিদ্যালযয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম টিয়া, কাচিহারা হাই স্কুলের প্রধান শিক্ষক শওকত হোসেন, অংশগ্রহণকারী মা রাফিয়া খাতুন প্রমূখ ।