• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩২
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ফরিদপুর সদর উপজেলার মাসিক সভা

রিপোর্টার : dailyajkerjanobani
ফরিদপুর সদর উপজেলার মাসিক সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিকসভা ২৪ শে মার্চ  সোমবার সকাল দশটায় ফরিদপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। উক্ত সভায় উপস্থিত ছিলেন দেবাশীষ বাগচি, উপজেলা প্রকৌশলী, কোতোয়ালি থানা ইনচার্জ হাসানুজ্জামান, এখানে আরো বক্তব্য রাখেন চর মাধবদিয়া ইউনিয়ন চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল কৈজুরী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিদ্দিক ফকির, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মিয়া, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ, মাদক সন্ত্রাস, গরু চুরি, যৌতুক, প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া ইউনিয়ন গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের অবদান রাখার জন্য আহ্বান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।


সারাবাংলা

আরও পড়ুন