ই-পেপার/প্রিন্ট ভিউ
আব্দুস সালাম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কমিটির পদত্যাগ ও নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সাধারণ সদস্যরা।
শ্রমীক নেতা রাজু আহমেদ মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সাইদুল ইসলাম স্বপন। এসময় বক্তব্য রাখেন মোটর শ্রমীক মামুন হোসেন মিলন, আব্দুল রহিম, ধলু জয়নাল আবেদিনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা দীর্ঘদিন ধরে নির্বাচন না দিয়ে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রেখে শ্রমিকদের প্রাপ্য মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা দেওয়া হচ্ছে না। বরং তা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এসময় অবিলম্বে পদর্তাগ করে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন শ্রমীক নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।