• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , রাত ০৮:০২
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শিবগঞ্জে গনঅধিকার পরিষদের আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
শিবগঞ্জে গনঅধিকার পরিষদের আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:


বগুড়ার শিবগঞ্জে  গনঅধিকার পরিষদের আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে ময়দানহাট্রা ইউনিয়নের কালুগাড়ী চন্দ্রহাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব সেলিম সরকার রেজা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডাকসুর ভিপি ও বাংলাদেশ গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক (এমএসএ) মাহমুদ, স্থানীয় সরকার কেন্দ্রীয় কমিটির আহবায়ক খোরশেদ আলম, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস কে সুমন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহাগ আহমেদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুব অধিকার পরিষদ ময়দানহাট্টা ইউনিয়ন সভাপতি বায়েজিদ হোসেন, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক হোসেন, টুকু মিয়া, সদস্য আব্দুল আউয়াল, শরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ময়দানহাট্টা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ, ময়দানহাট্টা ইউনিয়ন যুব অধিকার পরিষদের সদস্য বায়েজিদ, রায়হান সোনার, স্থানীয় মধ্যে নুর আলম প্রমুখ।



সারাবাংলা

আরও পড়ুন