ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ
রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারপদে কর্মরত
আব্দুল মান্নান আর নেই। গত সোমবার রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামের
নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার
বয়স হয়েছিলো ৪২ বছর। নিহতের পারিবারিকসূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বুকে
ব্যথা অনুভূত হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধ সেবন করেন। ওই চিকিৎসক
তাকে উন্নত চিকিৎসার জন্যে বগুড়া যাবার পরামর্শ দেন। পরে রাতের কোন এক সময়ে তিনি
মারা যান। মঙ্গলবার সকালে ডাকাডাকি করলেও তিনি ঘুম থেকে না উঠলে দরোজা ভেঙ্গে ঘরে
ঢুকে তার মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। একইদিন বাদ আছর মাইজবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে
মরহুমের জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করহয়।ন তিনি স্ত্রী, এক পুত্র ও
এক কন্যা সন্তান রেখে গেছেন। আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার নায়েবে
আমীর ও মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপারি
মাওলানা শাহিনুর আলম।