ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে টিকতে না পেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
মঙ্গলবার (৬ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক লিখিত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
প্রতিক্রিয়ায় চীন জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত ঘটনার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং।
বিবৃতিতে বাংলাদেশকে বন্ধুপ্রতীম দেশ ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে চীন আরও জানায়, বাংলাদেশে দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে এটিই তাদের প্রত্যাশা।