ই-পেপার/প্রিন্ট ভিউ
জ্যেষ্ঠ প্রতিবেদক:
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। তাদের সহযোগিতা এবং যোগাযোগের জন্য ১৩ জেলা পুলিশের ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এসব নম্বর দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, বন্যা দুর্গতদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া আরও যোগাযোগ করা যাবে-
জেলা পুলিশ, নোয়াখালী, +৮৮০১৩২০১১১৮৯৮; জেলা পুলিশ, লক্ষ্মীপুর, +৮৮০১৩২০১১২৮৯৮; জেলা পুলিশ, ফেনী +৮৮০১৩২০১১৩৮৯৮; জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া +৮৮০ ১৩২০-১১৫৮৯৮; জেলা পুলিশ, কুমিল্লা +৮৮০ ১৩২০-১১৪৮৯৮; জেলা পুলিশ, চাঁদপুর +৮৮০ ১৩ ২০১১ ৬৮৯৮; জেলা পুলিশ, রাঙ্গামাটি +৮৮০১৩২০১০৯৮৯৮; জেলা পুলিশ, বান্দরবান +৮৮০১৩২০১১০৮৯৮; জেলা পুলিশ, খাগড়াছড়ি +৮৮০১৩২০১১০৩৯৮।
এছাড়া জেলা পুলিশ, চট্টগ্রাম +৮৮০১৩২০১০৮৩৯৮; জেলা পুলিশ, কক্সবাজার +৮৮০১৩২০১০৯৩৯৮; জেলা পুলিশ, মৌলভীবাজার
+৮৮০ ১৩২০-১২০৬৯৮; জেলা পুলিশ, হবিগঞ্জ +৮৮০ ১৩২০-১১৯৬৯৮ এসব নম্বরে যোগাযোগ করা যাবে।