• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১১:৩৭
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ফটিকছড়িতে ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও ভিডিপি দলনেত্রীর বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত,

রিপোর্টার : dailyajkerjanobani
ফটিকছড়িতে ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও ভিডিপি দলনেত্রীর বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত, ই-পেপার/প্রিন্ট ভিউ

মুহাম্মদ নেজাম উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

(২৪ডিসেম্বর ২০২৪) মঙ্গলবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে বিভিন্ন সময় অবসর জনিত কারনে অব্যাহতি প্রাপ্ত ১জন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ২ জন ভিডিপির  দলনেত্রীদের বিদায়ী সংবর্ধনা সভা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জীবনের অধিকাংশ সময়টুকু তারা ভালোবাসার টানে এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেছনে কাটিয়েছেন। তাদের অবসরোত্তর জীবন সুখময় হউক। তাদের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করছি।দলনেতা  দলনেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দলনেতা ডাঃ আবুল মুনসুর, দলনেত্রী শাহেদা আকতার, বিদায়ী ১০নং সুন্দরপুর ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইয়াকুব, বিদায়ী ১১নং সুয়াবিল ইউনিয়ন দলনেত্রী মিনা রাণী নাথ, এই সময় এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান, বিদায়ী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইয়াকুব, ১১নং সুয়াবিল ইউনিয়ন দলনেত্রী মিনা রাণী নাথ, ২০নং আবদুল্লাহপুর ইউনিয়ন দলনেত্রী কাঞ্চনা বড়ুয়া, সহ বর্তমানে কর্মরত ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, পৌরসভার দলনেতা দলনেত্রী সহ আনসার ভিডিপির সদস্য সদস্যাবৃন্দ প্রমুখ।


সারাবাংলা

আরও পড়ুন