ই-পেপার/প্রিন্ট ভিউ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
ওয়ালটন পণ্য কিনে জিতে নিন নিশ্চিত উপহার এই শ্লোগানকে সামনে রেখে ওয়ালটন ‘ডাবল মিলিয়ন অফার সিজন-২১’ উৎসব উপলক্ষে সিরাজগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ এরিয়ার আয়োজনে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়কগুলো পদক্ষিণ করে এস.এস রোডে অবস্থিত ওয়ালটন শোরুমে এসে শেষ হয়।
র্যালিতে সিরাজগঞ্জ এরিয়ার ম্যানেজার ফয়সাল হাসান, ম্যানেজার-২ রেজাউল করিম, মাজেদুর রহমান, কেডিড মনিটরিং দুলাল খান, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্লাজার অন্যান্য কর্মীগণ অংশগ্রহণ করেন।
ক্রেতা বান্ধব ওয়ালটনের ইতোপূর্বে ঘোষিত সকল অফার সাধারণ গ্রাহকের ভাগ্য পরিবর্তনে যথেষ্ট ভূমিকা পালন করেছেন। তারই ধারাবাহিকতায় ‘ডাবল মিলিয়ন অফার সিজন-২১’ উপলক্ষ বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ওয়ালটন ক্রেতাদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
তারা বলেন, ডিজিটাল ক্যাম্পেইন-২৪ এর ডাবল মিলিনিয়র অফার গ্রাহকদের জানানোর উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচী। অফারের আওতায় টিভি, ফ্রিজ, ওয়াশিংমেশিন, বিএলডিসি ফ্যান কিনলে গ্রাহকরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ক্যাশ পেতে পারেন। এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গ্রাহকদের কাছে আমাদের দাবী থাকবে, ওয়ালটনের পন্য কিনুন, দেশের টাকা দেশেই রাখুন বলে উপস্থিত সকলেই জানিয়েছেন।