ই-পেপার/প্রিন্ট ভিউ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে জমে উঠেছে দুপচাঁচিয়ার মার্কেটসহ ফুটপাতের দোকান গুলোর বেচাকেনা। উপজেলার প্রতিটি শপিংমল থেকে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে নারী শিশু সহ বিভিন্ন বয়সী পুরুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
২৮মার্চ শুক্রবার মার্কেট ঘুরে দেখা যায়, উপজেলার নিউমার্কেট, জোবেদা শপিং মল, সুরুজ আলী শপিং মল, চেয়ারম্যান মার্কেট সহ ছোট ছোট মার্কেট গুলোতে পোশাক কিনতে ক্রেতাদের ভিড় জমেছে। পছন্দ হলেই দরদাম করে কেতারা তাদের পছন্দের পণ্য কিনছেন। তাছাড়া নতুন নতুন ডিজাইনের শিশুদের বাহারি পোশাক ও আলোকসজ্জা দিয়ে দোকান সাজিয়ে। উত্তরাঞ্চলের বগুড়া তথা নওগাঁ জয়পুরহাট জেলার সাধারণ কৃষকেরা আলু চাষ করে আলু বিক্রির টাকা দিয়ে পবিত্র ঈদ উপলক্ষে তাদের ছেলে-মেয়েদেরকে বিভিন্ন ধরনের পোশাক, জুতা, কসমেটিক, সুগন্ধী আতর, টুপি সহ কোকারিজ পণ্য কিনতে ক্রেতাদের ব্যস্ততা দেখা যায়। নিউমার্কেটের কলেজ ফ্যাশানের স্বত্বাধিকার মুক্তার হোসেন জানান, ঈদের এখনো তিন দিন বাকি, এরই মধ্যে পোশাক সহ অন্যান্য জিনিস কিনতে দোকানে আসছে
ক্রেতারা। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত থেকে সব ধরনের মানুষ কেনাকাটা করছেন। এই হিসাবে গত দুই ঈদের তুলনায় এবার ভালো ব্যবসা হবে। আমরা ও নতুন নতুন পণ্য দিয়ে দোকান সাজিয়েছি। দামও ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। এবার নিউমার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী বেস্ট চয়েজের স্বত্বাধিকারী রকি আহমেদ বলেন, এবার রমজানের শুরু থেকেই প্রায় সব দোকানে বেচাকেনা ভালো। ছেলেদের পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট প্যান্ট, মেয়েদের শাড়ি, থ্রি পিস ও বাচ্চাদের পোশাক এবার বেশি বিক্রি হচ্ছে। এবার আমাদের মার্কেট গুলোতে যেমন বেচাকেনা রয়েছে তেমনি ফুটপাতের দোকানগুলোতেও বেচাকেনার বেশ ভিড় জমেছে।
এর বাইরে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আর এই কারণে ঈদের কেনাকাটা করতে ক্রেতারা স্বাচ্ছন্দ বোধ করছেন।