• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০১
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আওয়ামী লীগের আমলে সব সেক্টরে দুর্নীতি হয়েছে শিল্প উপদেষ্টা

রিপোর্টার : dailyajkerjanobani
আওয়ামী লীগের আমলে সব সেক্টরে দুর্নীতি হয়েছে শিল্প উপদেষ্টা ই-পেপার/প্রিন্ট ভিউ

আল-আমিন মুন্সী, নরসিংদী জেলা প্রতিনিধি


গত সাড়ে ১৫ বছরে আওয়ামীলীগের শাসন আমলে প্রতিটি সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেসব দুর্নীতি গুলোকে নিরসন করে দেশকে নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুর দিকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা (ফাটিলাইজার) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবেনা । এসময় শিল্প উপদেষ্টা আরও বলেন, গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিলো ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো.আব্দুল হান্নান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সারাবাংলা

আরও পড়ুন