• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:১৫
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

রিপোর্টার : dailyajkerjanobani
সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন ই-পেপার/প্রিন্ট ভিউ

সিরাজগঞ্জ অফিস:


“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিনদিন ব্যাপী ফলমেলা। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফলমেলাটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদু নয়, এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল মেলার মাধ্যমে মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য এটি একটি বড় সুযোগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার সাদাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় ১২টি স্টলে রয়েছে বিভিন্ন ধরনের ফল ও ফলে চারা। এমন মেলা জেলায় ফল উৎপাদনে ও মানুষকে ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মেলায় ১০টিরও বেশি স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তেঁতুল, বেল, ডালিম, তাল, লটকনসহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় ফলের চারাও বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকবে কৃষি বিষয়ক সেমিনার, ফল চাষে উৎসাহ প্রদানমূলক সভা এবং চারা বিতরণ কার্যক্রম। মেলা চলবে ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলপ্রেমী ও কৃষিপ্রেমিক মানুষকে মেলায় এসে দেশীয় ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


সারাবাংলা

আরও পড়ুন