ই-পেপার/প্রিন্ট ভিউ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে দূর্বৃত্তদের হাতে গুরুতর আহত হয়েছেন উপজেলা ছাত্র দলের সদস্য। আহত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম (২৭) উপজেলার ধলজ্বান এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ফেলে রেখে চলে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সাইফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বপ্রাপ্ত চিকিসক তাকে বগুড়ার সজিমেক হাসপাতালে রেফার করেন। আহত এ ছাত্র দলের সদস্যর সার্বিক নিরাপত্তা ও সু চিকিৎসায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম দেখভাল করেন। অন্যদিকে তাঁর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাষ্টার, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সহ-সভাপতি আবু হাশেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসাইন সোহান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরনবী, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজা আকন্দ, পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইকবাল হাসান সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।