ই-পেপার/প্রিন্ট ভিউ
সিরাজগঞ্জ অফিস:
সিরাজগঞ্জের শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া মহল্লায় দফায় দফায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামায় জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
জেলার শহর গ্রামগঞ্জে হামলা- মামলায় নিরসন ও প্রশাসনকে সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য
শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চেম্বার অব কমার্স হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য তিনি আরও বলেন, শহর ও গ্রামগঞ্জে ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে দিকে চেম্বার অব কমার্স সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ও সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত চিহ্নিত ব্যক্তিদের ধরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ বিষয়ে বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল পেশার মানুষ চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাঁড়াতে যৌথবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ করেন। দীর্ঘদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে বারবার মিমাংসা ও শান্ত রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তারপরেও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙ্চুর হামলা মামলা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি শহরের এক বাসায় থেকে অনেকগুলো পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। তাঁরা নিরলসভাবে প্রতিদিন শহর ও গ্রামগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকল পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীদের আরও সচেতনতা বাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ মতবিনিময় সভায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কামাল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দৈনিক আজকের জনবাণী ও দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মাদ আব্দুল হামিদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।