• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৪৪
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গোবিন্দগঞ্জে রাইস মিলে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

রিপোর্টার : dailyajkerjanobani
গোবিন্দগঞ্জে রাইস মিলে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

কালামানিক দেব,  গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরআরএসআর রাইস মিলস (প্রাঃ) লিমিটেডকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন - ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সহায়তায় মহিমাগঞ্জে রাইস মিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে ভ্রম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় আরআরএসআর রাইস মিল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


সারাবাংলা

আরও পড়ুন