• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ০৩:৫৮
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

উল্লাপাড়ায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
উল্লাপাড়ায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ হিরা সরকার, উল্লাপাড়া প্রতিনিধি:


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমার দেশ পত্রিকার  সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১২ ঘটিকার সময় উল্লাপাড়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমার দেশ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে, সাধারণত সম্পাদক ময়নুল হোসাইনের সঞ্চালনায়, মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি এ. আর জাহাঙ্গীর, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি, মোঃ হাফিজুর রহমান বাবলু, কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি, আতিকুর রহমান রাজু, দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি, মোঃ আলমগীর হোসেন, দৈনিক আজকের জনবানী পত্রিকার প্রতিনিধি রুবায়াত হাসান হিরা, জনবানী পত্রিকার প্রতিনিধি মাসুম, সাইফুল ইসলাম সহ আরো বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।


সারাবাংলা

আরও পড়ুন