ই-পেপার/প্রিন্ট ভিউ
আবদুল জলিলঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছয়শ
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন প্রনোদনার আউশ ও পাটবীজ। ২০২৪/২৫ অর্থবছরের খরিপ ১ মৌসুমের উফসি আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনার আওতায় এই
বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বীজ বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উপজেলার ২৫০
জন কৃষককে আউশ ধানের ৫ কেজি করে বীজের
সাথে দেয়া হয়েছে ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি।এরপর ২৩০ জন কৃষককে দেয়া
হয়েছে ১ কেজি করে পাটবীজ। সাথে ডিএপি সার ৫ কেজি এবং এমওপি সার ৫ কেজি। কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে বীজ ও সার বিতরণকালে উপজেলা কৃষি অফিসার
শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহমেদসহ উপসহকারি কৃষি কর্মকর্তা ও
কৃষকগণ উপস্থিত ছিলেন।