ই-পেপার/প্রিন্ট ভিউ
ফরিদপুর প্রতিনিধি:
জনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
এই লক্ষ্যে উপদেষ্টা পরিষদের নির্দেশনায় সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই খসড়া পর্যালোচনায় ৫ মার্চ মঙ্গলবার বেলা ২ ঘটিকায় ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের নিজস্ব হল রুমে একটি জরুরী সভা হয়েছে। সেখানে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধিরা ছিলেন। তবে ইসি এনআইডি সেবা নিজের কাছে রাখতে চায়।
অধ্যাদেশের খসড়ায় সিভিল রেজিস্ট্রেশনের সংজ্ঞায় বলা হয়েছে, নাগরিকের আইনি সত্তা প্রতিষ্ঠায় জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা বা বৈশিষ্ট্যের স্থায়ী, ধারাবাহিক, সর্বজনীন, আবশ্যকীয় রেকর্ড সংরক্ষণে নিবন্ধন পদ্ধতি। কমিশনের কাজের বিষয়ে খসড়ায় বলা হয়েছে, কমিশন এই অধ্যাদেশের অধীন নাগরিকের জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহবিচ্ছেদ ও দত্তক নিবন্ধন এবং মৃত্যুর কারণ নির্ণয়ের সঙ্গে স্থানান্তর, স্বাস্থ্যসেবা ও শিক্ষার তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত করে বিদ্যমান সিভিল রেজিস্ট্রেশন-ব্যবস্থার সার্বিক সমন্বয় ও উন্নয়ন করবে। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুত, বিতরণ, রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করবে।
উত্তর সবাই উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদপুর, তারেক আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন অফিস ফরিদপুর। মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা নির্বাচন অফিসার রাজবাড়ী। মোহাম্মদ মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিস শরীয়তপুর। ফরিদ আহমেদ, জেলা নির্বাচন অফিস মাদারীপুর। মাহফুজ আহমেদ, জেলা নির্বাচন অফিস গোপালগঞ্জ। আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া।
খসড়ায় বলা হয়েছে, কমিশনকে সিভিল রেজিস্ট্রেশন তথ্য-উপাত্তের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। নাগরিক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দ্রুত ও সহজ উপায়ে সিভিল রেজিস্ট্রেশন তথ্য-উপাত্ত প্রদান; সিভিল রেজিস্ট্রেশন স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব করতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ; সমন্বিত সেবা প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত করতে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই; সিভিল রেজিস্ট্রেশন-ব্যবস্থার উন্নয়নে সরকারের অনুমোদন নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, বিদেশি রাষ্ট্র ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করতে পারবে কমিশন।