ই-পেপার/প্রিন্ট ভিউ
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া)
বগুড়ার শিবগঞ্জ গুজিয়া উচ্চ বিদ্যালয়ে ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে অত্র স্কুল আয়োজনে অত্র স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন,
উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জান, মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, আইনজীবী আব্দুল ওহাব,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ। সাবেক চেয়ারম্যান সাবু, ঠিকেদার খালিদ হাসান আরমান। স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন, আবু সাঈদ, সুইট প্রমুখ।