• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:২৩
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা, নিরাপত্তা জোরদার

রিপোর্টার : dailyajkerjanobani
রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা, নিরাপত্তা জোরদার ই-পেপার/প্রিন্ট ভিউ

জালাল উদ্দিন,  রংপুর


রংপুর কেন্দ্রিয় কারাগারে এক কয়েদিকে পিটিয়ে হত্যার ঘটনায় ফুঁসে ওঠে কয়েদি ও বন্দিরা। এসময় কয়েদিদের মধ্যে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। উত্তেজনা ছড়িয়ে পরে গোটা কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে কারা পুলিশ বেশ কিছু রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী কারাগারে প্রবেশ করে নিয়ন্ত্রনে আনে। এঘটনায় গঠন করা হয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। সাময়িক বরাখান্ত করা হয় দুই কারা রক্ষিকে। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, শুক্রবার সকালে কারাগারে থাকা যাবজ্জীবন মামলার সাজাপ্রাপ্ত কয়েদি বাহারুল বাদশা গাছের আমরা পাড়তে গেলে অপর কয়েকজন কয়েদি বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে কয়েদি বাহারুল বাদশার মাথায় খড়ি দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রংপুর মেডিকেলে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পরলে দুপুর ১২টায় একই মামলার সাজা প্রাপ্ত আসামী বাহারুলের আপন তিন ভায়ের সাথে ঝগড়া শুরু হয় অন্য কয়েদিদের মধ্যে। এক পর্যায়ে ঘটনা গড়ায় সংর্ঘষে। খবর পেয়ে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ, ডিআইজি প্রিজন তৌহিদুর রহমান, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কও সিদ্দিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বন্দিদের সাথে কথা বলেন। ঘটনা তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন বন্দিদের। ডিআইজি প্রিজন তৌহিদুর রহমান, জানিয়েছেন, আইনশৃঙ্খলা পনিস্থি ভেঙে পড়ায় দায়িত্বরত করা রক্ষি মোতালেব হোসেন ও শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, এঘটনায় জেল খানায় থাকা কোন কয়েদি, বন্দি ও আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। সাজাপ্রাপ্ত জেমমবি ও জঙ্গিরা স্বাভাবিকভাবে তাদেও সেলে আছে। কয়েদি বাহারুল বাদশার মৃত্যু ঘটনা উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত বাহারুলের মরদেহ রংপুরের পীরগঞ্জে ভগের বাড়ি গ্রামে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  এদিকে কারাগার ঘেষা পাড়া-মহল্লায় বসবাসবারীরা বলছেন, সকাল থেকে কারাগারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। এ সময় মানুষজন ছুটোছুটি করছিল। দুপুরে বিকট শব্দ শোনা যায় বন্দুকের। রংপুর-দিনাজপুর মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয়। সবার মধ্যে একটা শঙ্কা দেখা দেয়। এদিকে, সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারের ভেতরে এবং বাইরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সতর্ক আছে প্রশাসন।






সারাবাংলা

আরও পড়ুন