• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:১৬
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দুর্বৃত্তের হামলায় ইটভাটা ব্যবসায়ী আহত

রিপোর্টার : dailyajkerjanobani
দুর্বৃত্তের হামলায় ইটভাটা ব্যবসায়ী আহত ই-পেপার/প্রিন্ট ভিউ

আয়নাল হক, নাটোর জেলা প্রতিনিধি:


নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ইটভাটা ব্যবসায়ী রুবেল মোল্লা (৩৫)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসদরের চাঁচকৈড় হরিবাসর সংলগ্ন শিপন মেকারের কাছে মোটরসাইকেল মেরামতের সময় ওই হামলার শিকার হন। আহত রুবেল গারিষাপাড়া মহল্লার ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লার জেষ্ঠ্য ছেলে।
তার পিতা ফরিদ মোল্লা বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার খাকড়াদহ গ্রামের রবিউল ইসলামের প্রবাসী ছেলে মো. রাসেল (৩৬), আনন্দনগর গ্রামের মো. রাব্বি (২৪), চাঁচকৈড় বাজারপাড়ার নান্নু ফকির (৩৫), মো. আকাশ (২৫) ও মোস্তাক হোসেন (২৭)।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রুবেল জানান, আমেরিকা প্রবাসী রাসেল তার বন্ধু। রাসেলের সাথে মোবাইলে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল তাকে হুমকি দেয়। কিছুক্ষণ পর রাসেলের নির্দেশে তার ওপর হামলা চালিয়ে জিআই পাইপ ও লোহার হাতুড়ি দিয়ে উপর্যপুরি পেটানো হয়। এরপর তার কাছে থাকা নগদ ৭ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব হোসেন জানান, রুবেলের মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে। ডান হাত ফুলা জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে প্রবাসী রাসেলের পিতা মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বলেন, এসব মিথ্যা কথা। আমার ছেলে কারো সাথে দ্বন্দ্ব ফ্যাসাদ করেনা। অভিযোগ করলে তা হবে ষড়যন্ত্রমূলক। গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সারাবাংলা

আরও পড়ুন