• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সাংবাদিক পলাশ

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সাংবাদিক পলাশ ই-পেপার/প্রিন্ট ভিউ

জাহাঙ্গীর আলম , সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দায়িত্বভার গ্রহণ করেছেন সাংবাদিক মোজাহিদুল ইসলাম পলাশ মন্ডল। তিনি পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি।
রবিবার বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন সাংবাদিক মোজাহিদুল ইসলাম পলাশ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব জাকিউল আলম ডুয়েল, অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ইউনুস আলী,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল,সাবেক পৌর বিএনপির আহবায়ক মতিউর রহমান মতিনসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছিলেন তিনি।

সোর্স : এ/ জে


বাংলাদেশ

আরও পড়ুন