• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৪
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চার জেলেকে কারাদন্ড

রিপোর্টার : dailyajkerjanobani
দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চার জেলেকে কারাদন্ড ই-পেপার/প্রিন্ট ভিউ

আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:


নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ আহরণের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জেলেকে ১৫ দিনের কারাদন্ড প্রধান করা হয়েছে। একই সাথে ৫০ হাজার মিটার জাল ধ্বংস করা হয় ও প্রায় ৫ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী দৌলতপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত জাল গুলো পুড়িয়ে দেওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদ হোসেন বলেন-মা ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে । কিছু অসাধু জেলে নিষিদ্ধতা অমান্য করে মাছ ধরায় তাদের সরকারি বিধি মোতাবেক জেল জরিমানা করা হয়েছে। মা ইলিশ আহরণ বন্ধে  আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তরা সবাই দৌলতপুর উপজেলার বাচামারা ও চরকাটারী ইউনিয়নের বাসিন্দা।


সারাবাংলা

আরও পড়ুন