• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , রাত ০৮:০৪
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেত্রী কারাগারে

রিপোর্টার : dailyajkerjanobani
চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেত্রী কারাগারে ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আল-আমিন, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রী হোস্টেলে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জেরিন বিশ্বাসকে কানধরে ওঠবস করিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক নেত্রীকে আদালতে পাঠানো হয়। তবে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে বুধবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজে এ ঘটনা ঘটে। জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি বিএসএসের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক ফরিদ হোসেন ও কলেজছাত্রী আসমানী নূর জানান, ছাত্রলীগ নেত্রী জেরিন আ.লীগ ক্ষমতায় থাকার সময় ওয়াইফাই বিল, সংগঠন খরচ, ব্যানার বানানো, লিফলেট বিলি, মিছিলের খরচসহ নানা খাতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে রাজি না হলে তাকে নির্যাতনসহ ছাত্রলীগ নেতাদের দিয়ে নানাভাবে হয়রানি করা হতো।

জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে নিজের অপরাধ স্বীকার করেন জেরিন। এরপর তাকে ১০ বার কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তাকে শাস্তি দেওয়ার ওই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওসি হাবিল হোসেন জানান, জেরিন বিশ্বাসের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা হয়েছে।


সারাবাংলা

আরও পড়ুন