• ঢাকা
  • মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:২৭
  • ৮ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে সুশোভন উল্লাপাড়া

রিপোর্টার : dailyajkerjanobani
দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে সুশোভন উল্লাপাড়া ই-পেপার/প্রিন্ট ভিউ

লিখন আহমেদ, সিরাজগঞ্জ অফিস:


সিরাজগঞ্জ জেলার শিক্ষা নগরী হিসেবে পরিচিত উল্লাপাড়া উপজেলা। এ উপজেলার স্কুল কলেজের শিক্ষার মান যেমন অন্যান্য উপজেলার চেয়ে এগিয়ে তেমনি এখানকার শিক্ষার্থীরা ভালো কাজেও সবসময় এগিয়ে। ট্রাফিক ব্যবস্থাপনা,শহর পরিষ্কার বাজার মনিটরিংয়ের পর এবার দেয়াল চিত্র বা গ্রাফিতিতে সাজিয়ে তুলছেন উল্লাপাড়া শহরকে। গুরুত্বপূর্ণ সড়ক স্কুল কলেজের দেয়ালের অবাঞ্ছিত ও অসুন্দর সব লেখা সরিয়ে সুন্দর সুন্দর গ্রাফিতি করছেন তারা।
শহরের বাসিন্দা বিভিন্ন বয়সের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন। রবিবারে উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের সামনে শিক্ষার্থীদের দেখা গেলো দেওয়াল লিখনে। অন্তত ২০ শিক্ষার্থী শিল্পকর্ম আঁকছেন। কেউ রং গোলাচ্ছেন, কেউবা মনোযোগ দিয়ে বিভিন্ন আল্পনা এঁকে চলেছেন। বিভিন্ন স্কুল কলেজের দেয়াল, গুরুত্বপুর্ণ সড়ক ও স্থানগুলোতে গ্রাফিতি বা দেয়ালচিত্র অংকন করেন। গ্রাফিতির স্লোগান গুলোর মধ্যে রয়েছে স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো,পানি লাগবে পানি, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণ প্রকৃতি বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।
 শিক্ষার্থীরা জানান, সরকার পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। তাই অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা। গ্রাফিতি অংকনের সময় সরকারি আকবর আলী কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের কর্মসূচি হলো ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন তাদেরকে ঘিরে। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক স্লোগান, কথাবার্তা এবং উসকানিমূলক বাক্য লেখা ছিল, যা অশোভনীয়। তাই আমরা দলবদ্ধ হয়ে দেওয়াল রং করে, দেশের ঐতিহ্য, শহিদদের স্মৃতি ও আন্দোলনের স্মৃতি ফুটিয়ে তুলছি।’ পথচারীরা বলছেন, শিক্ষার্থীরা যেন নতুন বাংলাদেশ গড়ছেন। শিক্ষার্থীরা এদেশের সকল অন্যায়-অনিয়ম দুর্নীতি রুখে দিবে। আমরা শিক্ষার্থীদের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানাই।


সারাবাংলা

আরও পড়ুন