• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩২
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

উল্লাপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শফি কামালের মৃত্যু

রিপোর্টার : dailyajkerjanobani
উল্লাপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শফি কামালের মৃত্যু ই-পেপার/প্রিন্ট ভিউ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:



সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শফি কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউজন)।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সলঙ্গায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৪ বছর।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মরহুমের গ্রামের বাড়ি সলঙ্গার আঙ্গারু মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে সেখানকার কবরস্থানেই তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি এক ছেলে,এক মেয়ে,স্ত্রী সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। জনপ্রিয় এই জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রো-ভিপি ছিলেন।



সারাবাংলা

আরও পড়ুন