• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৫:১৮
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারাদেশে ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

রিপোর্টার : dailyajkerjanobani
সারাদেশে ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় সুবর্ণচর উপজেলার চরজুবিলী পাংখার বাজারে নিজেরা করি সংগঠনের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন— কিশোরী নাসিমা খাতুন, উর্মি খাতুন, ফাহিমা খাতুন, কিশোর রাকিব, আলোচিত নির্যাতিত পারুল বেগম, আমেনা বেগম, হাসিনা বেগম, ভূমিহীন সমিতির উপজেলা সভাপতি আবুল কালাম মাস্টার, ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মোস্তফা কারী, ভূমিহীন নেতা সফিক উল্যাহ, পাংখার বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বাবুল, নিজেরা করি চরজব্বর অঞ্চলের সমন্বয়ক পরিতোষ দেবনাথ, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খায়রুল ইসলাম,

বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব অপরাধ বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তারা দাবি জানান, অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন এবং অপরাধ দমনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।


সারাবাংলা

আরও পড়ুন