ই-পেপার/প্রিন্ট ভিউ
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতির প্রতিবাদে১০ মার্চ
সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্তরে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মীর মুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল করিম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আবু শাহিন, মাহদী হাসান তমাল ছাত্রদল নেতা আল আমিন, সাকিব রহমান, আল রাহী, সাদ্দাম হোসেন বাঘ, মীর তাইফ, মোস্তফা কামাল, শাহান, মোস্তাফিজ, আব্দুর রউফ, বায়েজিদ, মিজু মিয়া, মামুন, সাগর প্রমুখ।