• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:০৯
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

উল্লাপাড়ায় কবরস্থান ও ঈদগাহ মাঠের নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার : dailyajkerjanobani
উল্লাপাড়ায় কবরস্থান ও ঈদগাহ মাঠের নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ হিরা সরকার, উল্লাপাড়া থেকে:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনতলা ব্রিজের নিচে বালু উত্তোলন, কবরস্থান ও ঈদগাহ মাঠ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর বারোটার দিকে কবরস্থান ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকার এক প্রতিবেদনে সোনতলা ব্রিজের নিচে বালু উত্তোলন সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়, যেখানে কবরস্থান ও ঈদগাহ মাঠের বিষয়টিও সংযুক্ত করা হয়। এলাকাবাসীর দাবি, প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে, তার বেশিরভাগই মিথ্যা ও ভিত্তিহীন।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মায়ার কোম্পানির দায়িত্বে থাকা মোঃ সওকত হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, "আমরা চাই সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার হোক। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করা ঠিক নয়।" তারা এ বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক ও পত্রিকাটির কাছে ব্যাখ্যা ও সংশোধনের দাবি জানান।

এলাকাবাসী আরও জানান, কবরস্থান ও ঈদগাহ মাঠের বিষয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত সত্য প্রকাশ পায় এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন বন্ধ হয়।


সারাবাংলা

আরও পড়ুন