• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ০২:৪৮
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

কাজিপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছাসেবকদলের নেতা জাহিদ হোসেনকে রাতের আঁধারে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার স্থলবাড়ি ঈদগাহ মাঠের নিকটে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্বজনরা মারাত্মক আহত জাহিদ হোসেনকে উদ্ধার করে রাতেই কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। জাহিদ হোসেন পাঁচগাছি গ্রামের দারাজ আলীর পুত্র এবং সোনামুখী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক।

 রবিবার দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেছে জাহিদের শরীরের নানা জায়গায় ব্যান্ডেজ করা। এসময় জাহিদ জানান, রাতে একা বাড়ি ফিরছিলেন তিনি। পথে স্থলবাড়ি ঈদগা মাঠের নিকটে তার গতিরোধ করে কয়েকজন লোক। কিছু বুঝে বুঝে ওঠার আগেই ক্ষুর দিকে তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারিভাবে আঘাত করে ফেলে রেখে যায় দুর্বত্তরা। ওইদিন রাত ১১ টার দিকে এক ভ্যানচালক রাস্তার পাশে জাহিদকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে স্বজনরা তাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়।

 কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহনাজ পারভীন জানান, রোগীর শরীরের বাম হাতে এবং বাম পায়ের আঘাতগুলো গুরুতর। অনেকগুলো সেলাই পড়েছে তার শরীরে।  

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা মুঠোফোনে জানান, ঘটনা শুনেছি। আহতের চিকিৎসা চলছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।রোগী একটু সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতেই আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। 

সোর্স : এ/ জে


সারাবাংলা

আরও পড়ুন