ই-পেপার/প্রিন্ট ভিউ
আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
আজ বুধবার (২৬ মার্চ) সকালে সূর্য উঠার সাথে সাথে দৌলতপুর উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠন, প্রেসক্লাব, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন।
কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম, দৌলতপুর থানার ওসি তদন্ত মো. ফরিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কর্মকার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম কন্টু, প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম সহ আরো অনেকে।