• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, টেকনাফে ৯ মরদেহ উদ্ধার

রিপোর্টার : dailyajkerjanobani
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, টেকনাফে ৯ মরদেহ উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে মাঝ সমুদ্রে ট্রলার ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ আগস্ট) সকালে টেকনাফ সদরের হাবিবছড়া নৌঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।

তিনি জানান, সকালে স্থানীয়রা হাবিবছড়া নৌঘাটে এসব লাশ দেখতে পেয়ে উদ্ধার করেছেন। লাশ এবং তাদের পোশাক দেখে মনে হয়েছে এরা রোহিঙ্গা।
 
স্থানীয়রা জানান- সকালে লাশগুলো দেখতে পেয়ে লোকজনের মাঝে আতংক বিরাজ করছিল। লাশের বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করে কোন ধরনের সাড়া পাওয়া যাচ্ছিলনা।এদিকে ঘাটে লাশ গুলো পঁচে গেলে মারাত্মকভাবে দুর্গন্ধ ছড়াতে পারে তাই স্থানীয়রা অন্যকোন উপায় না পেয়ে লাশগুলো উদ্ধার করেছেন। লাশ দেখে মনে হয়েছে এরা রোহিঙ্গা নাগরিক।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান- দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের সকল কার্যক্রম স্থগিত রয়েছে। এই মুহুর্তে আমাদের মাঠে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছিনা। তবে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে লাশের বিষয়ে জেনেছি। স্থানীয়রা যেহেতু লাশগুলো উদ্ধার করেছেন, তারা সেগুলো ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠাবেন।


সারাবাংলা

আরও পড়ুন