ই-পেপার/প্রিন্ট ভিউ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এসো দেশ বদলাই, পৃথিবী
বদলাই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন
উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। প্রতিযোগিতার অন্যান্য বিষয়ের মধ্যে ছিলো ক্রীড়া, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা।
এতে উপজেলার একটি পৌরসভাসহ মোট ১৩ টি ইউনিয়নের বাছাই করা প্রতিযোগিগণ। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি শিক্ষা অফিসার আবু সাইদ,
মাসুদ রানা, মিরাজ হোসেন ও অশোক কুমারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের শিক্ষকগণ উপস্থিত
ছিলেন।