ই-পেপার/প্রিন্ট ভিউ
অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম:
জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ পরিদর্শনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুছ সালাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শাখার ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় দিবা শাখার ২০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছে অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলামের ছোট ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ শাহরিয়ার ইসলাম শুভ্র। শুভ্রর এই সাফল্যে তার ক্লাসের শিক্ষার্থী এবং তার পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজন আনন্দিত।