• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ১০:২৫
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

সিরাজগঞ্জের কাজিপুরে দশদিন মেয়াদী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের প্রতিপাদ্য ছিলো শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

 বৃহস্পতিবার সকাল দশটায় সোনামুখীর পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উপজেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় কাজিপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুষ নারী সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক পেস্তা মিয়া, পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা যমুনা রানী রায়, উপজেলা কোম্পানি কমান্ডার সোনার উদ্দিন, সোনামুখী ইউনিয়ন দলপতি উৎপল সরকার।

সোর্স : এ/ জে


বাংলাদেশ

আরও পড়ুন