ই-পেপার/প্রিন্ট ভিউ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল পরিদর্শন করলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার। রবিবার বিকেলে চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত রিয়া অটো রাইস সরেজমিনে তদন্ত করেন তিনি। সেই সাথে অভিযুক্ত রিয়া অটো রাইস মিলের পানি নিষ্কাশন, ইটিপি প্ল্যান সহ যাবতীয় বিষয় গুলো খতিয়ে দেখেন। অভিযোগের সত্যতা নিশ্চিত
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, চান্দাইকোনা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল-আমিন, অভিযোগকারী এসএম সোহাগ, অভিযুক্ত রিয়া অটো রাইস মিলের পার্টনার শহিদুল ইসলাম, আনোয়ার সরকার, শালিক সহ স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার জানান, কৃষি মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হলো। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।